Ctrl + A =
|
ডকুমেন্টে সকল লেখা ও অবজেক্ট গুলোকে একবারে সিলেক্ট করতে এই শর্টকার্ট কী ব্যবহার করত হয়। |
| Ctrl + B = |
লেখাকে বোল্ড করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
|
| Ctrl + C = |
লেখাকে কপি করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে। |
| Ctrl + D = |
Font ডায়ালগ বক্সটি পেতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। |
| Ctrl + E = |
কারসর পয়েন্টারকে Center পজিশনে রাখতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। |
| Ctrl + F = |
ডকুমেন্টে কোন ওয়ার্ড সার্চ করার জন্য, এবং কোন কোন পেইজে সেই ওয়ার্ড টি আছে সেখানে যাবার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। |
| Ctrl + G = |
Find & Replace ডায়ালগ বক্সের Go To ট্যাবে যেতে এই শটকাট টি ব্যবহার করতে পারবেন। |
| Ctrl + H = |
Find & Replace ডায়ালগ বক্সের Replace ট্যাবে যেতে এই শটকাট টি ব্যবহার করতে পারবেন। |
| Ctrl + I = |
লেখাতে ইটালিক ডিজাইন ব্যবহার করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে। |
| Ctrl + J = |
এল্যাইনমেন্ট অপশনের Justify এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Justify এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়। |
| Ctrl + K = |
হাইপারলিংক ব্যবহার করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। |
| Ctrl + L = |
এল্যাইনমেন্ট অপশনের Left এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Left এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়। |
| Ctrl + M = |
বামদিক থেকে প্যারাগ্রাফ Indent করতে এই শটকাট টি ব্যবহার করতে হয়। |
| Ctrl + N = |
নতুন ফাইল নিতে চাইলে শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। |
| Ctrl + O = |
ডকুমেন্ট লাইব্রেরী ওপেন করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। |
| Ctrl + P = |
কোন ডকুমেন্টকে প্রিন্ট করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করলে প্রিন্ট করার ডায়ালগ বক্সটি পেয়ে যাবেন। |
| Ctrl + Q = |
প্যারাগ্রাফে যদি কোন ফরম্যাট ব্যবহার করা থাকে তাহলে, প্যারাগ্রাফে ফরম্যাট Remove করতে এই শটকাট টি ব্যবহার করতে পারবেন। |
| Ctrl + R = |
এল্যাইনমেন্ট অপশনের Right এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Right এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়। |
| Ctrl + S = |
লিখিত ডকুমেন্টকে সেভ করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। |
| Ctrl + T |
Left Indent কে হাফ ইন্চি করে ডানদিকে সরিয়ে নিতে ব্যবহৃত হয় । |
| Ctrl + U = |
লেখার নিচে আন্ডার-লাইন দিতে কিংবা উঠিয়ে দিতে এই শটকাট কী ব্যবহার করতে পারবেন। |
| Ctrl + V = |
কপি বা কাট করা লেখাকে স্থাপন করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। |
| Ctrl + W = |
একটিভ ফাইল কে ক্লোজ করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। |
| Ctrl + X = |
লেখাকে কাট করতে অর্থাৎ সম্পূর্ণ লেখাকে এক
স্থান থেকে উঠিয়ে অন্য স্থানে ব্যবহার করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে
হয়। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে। |
| Ctrl + Y |
কোন কিছু আনডু করলে আবার আগের অবস্থায় যাবার জন্য ব্যবহৃত হয় । অর্থাৎ রিডু |
| Ctrl + Z = |
এটি মূলত আন্ডু করার কমান্ড, ভুল কমান্ড করে অথবা সাধারণ ভাবে পূর্বের অবস্থানে ফিরে আসতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। |
| Ctrl + Shift + A = |
ইংলিশ ডকুমেন্টের সকল লেখাকে Capital করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে। |
| Ctrl + Shift + C = |
লেখাতে যদি কোন প্রকার ফরম্যাট ব্যবহার করা থাকে তাহলে সেই ফরম্যাটটি কপি করতে এই শটকাট কমান্ডটি ব্যবহার করতে পারবেন। |
| Ctrl + Shift +V = |
কপি করা ফরম্যাটকে পেস্ট করতে এই শটকাট টি ব্যবহার করতে হবে। |
| Ctrl + Shift + D = |
লেখার নিচে ডাবল আন্ডার লাইন নিতে চাইলে এই শটকাট ব্যবহার করতে পাবেন। |
| Ctrl + Shift + H = |
Text ফরম্যাটিং কে হাইড করতে এই শটকাট টি ব্যবহার করতে পারবেন। |
| Ctrl + Shift + K = |
ইংলিশ ডকুমেন্টের সকল লেখাকে Capital করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে। |
| Ctrl + Shift + W= |
লেখাতে কোন স্পেস না রেখেই আন্ডার লাইন ব্যবহার করতে এই শটকাট টি ব্যবহার করতে পারেন। |
| Ctrl + F6 = |
যদি একাধিক ওয়ার্ড ডকুমেন্ট ওপেন থাকে তাহলে
এই শর্টকার্ট কী ব্যবহার করে সহজেই ওপেন কৃত এক ডকুমেন্ট হতে অন্য
ডকুমেন্টে যেতে পারবেন। |
| Page Down = |
কারসর পয়েন্টারকে পেজের Top অংশ থেকে Bottom অংশে নেয়ার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন। |
| Page Up = |
কারসর পয়েন্টারকে পেজের Bottom অংশ থেকে Top অংশে নেয়ার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন। |
| Ctrl + End = |
কীবোর্ডের এই শর্টকার্ট কী ব্যবহার করে কারসর পয়েন্টারকে জাম্প করে খুব সহজেই পেইজের সবচেয়ে Bottom অংশে নিয়ে যেতে পারবেন। |
| Ctrl + Home = |
কীবোর্ডের এই শর্টকার্ট কী ব্যবহার করে কারসর পয়েন্টারকে জাম্প করে খুব সহজেই পেইজের সবচেয়ে Top অংশে নিয়ে যেতে পারবেন। |
| Home/End = |
কীবোর্ডের এই বাটন গুলো দ্বারা আপনি খুব সহজেই ওয়ার্ডবুকে লিখিত লাইন এর শেষে কারসর পয়েন্টার নিয়ে যেতে End এবং শুরুতে কারসর পয়েন্টার রাখতে Home বাটন প্রেস করুন। |
| Ctrl + Arrow Right = |
এই শর্টকার্ট কী ব্যবহার করে কারসর পয়েন্টারকে বামদিক থেকে প্রতিটি ওয়ার্ডকে জাম্প করে খুব সহজেই ডানদিকে নিয়ে যেতে পারবেন। |
| Ctrl + Arrow Left = |
এই শর্টকার্ট কী ব্যবহার করে কারসর পয়েন্টারকে ডানদিক থেকে প্রতিটি ওয়ার্ডকে জাম্প করে খুব সহজেই বামদিকে নিয়ে যেতে পারবেন। |
| Ctrl + Arrow Down = |
ওয়ার্ডবুকে লিখিত প্রতিটি প্যারা বা লাইনকে জাম্প করে উপর থেকে নিচের দিকে কারসর পয়েন্টার নিয়ে যেতে এই শর্টকার্ট কী ব্যবহার করত হয়। |
| Ctrl + Arrow Up = |
ওয়ার্ডবুকে লিখিত প্রতিটি প্যারা বা লাইনকে
জাম্প করে করে নিচ থেকে উপরের দিকে কারসর পয়েন্টার নিয়ে যেতে এই শর্টকার্ট
কী ব্যবহার করত হয়। |
| Ctrl + = |
সিলেক্ট করা লেখাকে Sub Script আকারে রুপান্তর করতে কিংবা Sub Script এ লেখাকে সাভাবিক করতে ব্যবহৃত হয় |
| Ctrl + Shift + = |
সিলেক্ট করা লেখাকে Super Script আকারে রুপান্তর করতে কিংবা Super Script এ লেখাকে সাভাবিক করতে ব্যবহৃত হয় |
No comments:
Post a Comment