Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও দাখিল পরীক্ষার ফলাফল

২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও দাখিল পরীক্ষার
ফলাফল আজ ০৪ মে (বৃহস্পতিবার) দুপুর ২ টায় প্রকাশ করা
হবে।
আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
কাছে ফলাফলপত্র হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা
মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে
ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।
দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের
এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে
পারবে।


http://www.educationboardresults.gov.bd/regular/index.php…
মোবাইল থেকে SMS এর মাধ্যমে ফলাফল

রাজশাহীতে পাস ৯৫.৭০%

এবার দেশ সেরা ফলাফল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাশের হার ৯৫ দশমিক ৭০। জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।


এবারের এ
সএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে অংশ নেয় এক লাখ ৫২ হাজার ৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে এক লাখ ৪৫  হাজার ৫১৮ জন। পরীক্ষার্থীদের  মধ্যে মেয়ে পরীক্ষার্র্থী ছিলো ৭২ হাজার ৮০০ জন এবং ছেলে ৭৯ হাজার ৭৬৬ জন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ৬১ হাজার ২৮৩ জন, মানবিক থেকে ৭৩ হাজার ৮৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১৭ হাজার ৪২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

রাজশাহী বিভাগের আট জেলার ২ হাজার ৬১৬টি বিদ্যালয়ের পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।


 বরিশালে পাসের হার ৭৯.৪১                কুমিল্লা বোর্ডে পাস ৮৪%
 সিলেটে পাস ৮৪.৭৭%                      চট্টগ্রামে পাসের হার ৯০.৪৪%

সারাদেশে SSC গড় পাসের হার ৮৮.২৯%

এবার এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে ২ হাজার ১৪০ জন !
 ২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবার সারাদেশে সার্বিক (এসএসসি, দাখিল, কারিগরিসহ) গড় পাসের হার ৮৮.২৯%, মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গতবছরের তুলনায় পাসের হার বেড়েছে ১.২৫ শতাংশ।
বুধবার (১১ মে) সকাল ১০টার দিকে তিনি ফল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলাফলের সারাংশ তুলে দেন।
সারাদেশে এসএসসিতে পাসের হার ৮৮.৭০ শতাংশ, মাদরাসা ৮৮.২২ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩.১১ শতাংশ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।
গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬ জন এবং মোট পৌনে দুই লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন। পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।’