আপনার পিকচার কিভাবে উইন্ডোজ ড্রাইভ আইকনের উপর সেট করবেন।

আসসালামু আলাইকুম!
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনার পিকচার ফটোশপ এর মাধ্যমে windows drive আইকনের উপর সেট করবেন
Photoshop এ আপনার একটি পিকচার open  করুন। আমি এখানে আমার নিজের পিক দিয়েছি
১ম ধাপঃ পিকচার open করে Elliptical  Marquee Tool দিয়ে আপনি কতটুকু আইকন বানাবেন তা সিলেক্ট করুন।

২য় ধাপঃ Right Click করে Stroke দিয়েছি  20 PX  এবং কালার blue। আপনি আপনার পছন্দ অনুযায়ী PX এবং কালার দিতে পারেন।


৩য় ধাপঃ  আবার Right Click করে Layer Via Copy সিলেক্ট করুন।

৪র্থ ধাপঃ এখন Layer Panel অপশন থেকে Background Layer টি  Delete করে দিন।

৫ম ধাপঃ এখন পিকচার টি Crop tool  এর মাধ্যমে width=256px.. Height= 256px এবং Resolution= 72 দিয়ে corp করে নিন। এবং ফাইলটি icon format e save করে নিন।
সাধারনত Photoshop এ icon format থাকেনা। তাই আপনারা icon plugin এখান থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড

তারপর তা  আনজিপ করে    C:\Program Files\Adobe\Adobe Photoshop \Plug-ins\File Formats    এ পেষ্ট করেদিন।
অথবা ঃ http://www.online-convert.com/ এই সাইটে গিয়ে আপনার ছবিটি Image Converter দিয়ে icon করতে পারবেন।
এখন আপনার icon টি সেভ করার পর এই রকম হবে।

৬ষ্ঠ ধাপঃ এখন নোটপ্যাড ওপেন করুন আর তাতে নিচে দেওয়া কোড লিখুন।
[AUTORUN]
open=
icon=এখানে আপনার আইকন যে নামে সেভ করছেন সেটা দিবেন.ico
আর এটি সেভ করুন ‍autorun.inf  ফরমেট এ

৭ম ধাপঃ এখন আইকন ও autorun.inf  ফাইলটি  যে drive এর
আইকন দিতে চান সেই drive এ পেষ্ট করুন। এর পর আপনার কম্পিউটার
রিস্টারড দিন। তারপর দেখুন ম্যাজিক

এতক্ষণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment